আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার দেবহাটায় অনলাইন নিউজ পোর্টাল ‘The Editors’-এর ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় দেবহাটা অফিসের আয়োজনে, দ্য এডিটরস’র উপজেলা প্রতিনিধি ও দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুনের সার্বিক ব্যবস্থাপনায় পারুলিয়াস্থ পাবলিক লাইব্রেরীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক ও দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা প্রভাষক আবু তালেব। বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, পারুলিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সুজন ঘোষ,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপ্পি, ফরহাদ হোসেন (সবুজ), সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ এসকে অভি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য রহুল আমিন, সাংবাদিক উত্তম রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গণমানুষের গণমাধ্যম হিসেবে অনলাইন নিউজ পোর্টাল ‘The Editors’ ৮ম বছরে পদার্পণ করেছে। নিউজ পোর্টালটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। এছাড়া সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচিত্র প্রতিবেদন তুলে ধরতে আহবান জানিয়ে এই সংবাদ মাধ্যমটির সাফল্য কামনা করা হয়।
এসময় গণমাধ্যমের দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের অধিকার ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে ৮ম বর্ষপূর্তি উদযাপন করে কেক কাটা হয়।