সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৯৬টি মোবাইল ফোন জব্দ করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, এসব মোবাইল ফোন শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে সীমান্তপথে বাংলাদেশে আনা হয়েছিল। জেলার চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে নেওয়ার সময় গোদাগাড়ীর একটি মহাসড়কে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ফোনগুলো জব্দ করা হয় বলে পুলিশ জানাই
জব্দ করা মোবাইল ফোনের মধ্যে Oppo, Vivo, Samsung, Redmi, Realme, Poco, OnePlus, Motorola, Itel, Tecno, Lava, iQOO, Narzo, Mi Play ও Ai+সহ বিভিন্ন ব্র্যান্ডের ফোন রয়েছে। তবে এসব ফোনের আমদানিসংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটককৃতরা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটককৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনির জামিল আহমেদ (৩০), একই এলাকার রিয়াদ হাসান রামিন (৩০), পাবনার জেলার ঈশ্বরদী উপজেলার মধ্য অরনকোলার হোসেন শেখ (৩৬), সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনির শুকুর (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দৌলতপুর উপরতলার আজিজুল হক (২৮)। এ সময় তাঁদের বহনকারী সাদা রঙের প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায় ২৪ আগস্ট দিন গত রাতে গোদাগাড়ী থানার অধীনস্থ প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ওয়ারেন্ট তামিল অভিযানে বের হয়। রাত সাড়ে ১১টার দিকে গোদাগাড়ীর রাজাবাড়ীহাট মোড়ে অবস্থানকালে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা মোবাইল ফোন রাজশাহীর দিকে নেওয়া হচ্ছে।
পরে বিষয়টিপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয় তাঁদের নির্দেশনা অনুযায়ী পুলিশের একটি চৌকস দল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের চক চাপাল এলাকায় মহাসড়কে অস্থায়ী তল্লাশি চেকপোস্ট বসানো হয়।
রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে সন্দেহভাজন প্রাইভেটকারটি তল্লাশি চেক পোস্টে পৌঁছালে পুলিশ প্রাইভেট প্রাইভেট কার্ টির গতিরোধ করে , এ সময় গাড়িতে থাকা ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িতে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে গাড়ির সামনের বাম পাশের আসনের পায়ের কাছে একটি লাল-কালো রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৯৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার হওয়া ফোনগুলোর বড় একটি অংশ Oppo ও Vivo ব্র্যান্ডের। এর বাইরে Samsung, Redmi, Realme, Poco, OnePlus, Motorola, Itel, Tecno, Lava, iQOO, Narzo, Mi Play ও Ai+ ব্র্যান্ডের ফোন রয়েছে।
তবে ঘটনাস্থলে সব ফোনের মডেল ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। জব্দ তালিকায় কয়েকটি ফোনের দুটি করে IMEI নম্বর পাওয়া গেছে। আবার কিছু ফোন লক থাকায় ঘটনাস্থলে সেগুলোর IMEI নম্বর সংগ্রহ করা সম্ভব হয়নি।
জব্দ তালিকায় কয়েকটি ফোনের IMEI-সংক্রান্ত তথ্যেও অসংগতি রয়েছে বলে জানা গেছে। ফলে ফোনগুলোর মডেল, IMEI নম্বর, প্রকৃত উৎস এবং আমদানির বৈধতা তদন্ত করে দেখা প্রয়োজন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
আটককৃত দের বরাত দিয়ে পুলিশ সূত্র জানাই , ফোনগুলো ভারত থেকে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা হয়েছিল। পরে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে ফোনগুলো নেওয়া হচ্ছিল।
এসময় , মোবাইল ফোন আমদানির বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে আটকৃতরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে রাত ২টা ১০ মিনিটের দিকে জব্দ তালিকা তৈরি করা হয়। এছাড়াও মোবাইল ফোন বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা বলেন, ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোন নিয়ে আসছিলেন তাঁরা। কাগজপত্র না থাকায় তাঁদের আটক করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।