সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পহেলা আগস্ট রোজ শনিবার বিকেল ৫টায় রাজশাহী গোদাগাড়ী উপজেলা জামাতের আমীর নুমায়ন আলীর নেতৃত্বে উক্ত গণমিছিলটি উপজেলার মহিশালবাড়ী থেকে উপজেলা সদর পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে গোদাগাড়ী উপজেলা গেট সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক কামরুজ্জামান, ড. ওবাইদুল্লাহ, শিবির সভাপতি রিদওয়ানুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা জুলাইয়ের আকাঙ্খা ও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানান। সেই সাথে বক্তারা বলেন গণঅভ্যুত্থানের ২ বছর অতিবাহিত হয়ে গেলেও প্রতিটি অফিসে হর হামেশাই এখনো ঘুষ চলে, টেন্ডারবাজি, চাঁদাবাজি সবই চলে। এগুলো বন্ধ করতে হবে। গণ মানুষের গণরায় বাস্তবায়ন করতে হবে। সকল প্রকার জুলুম, অত্যাচার বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা