রিপোর্ট, শেখ মোস্তফা কামাল
যশোরের কেশবপুরে ৯ বছরের এক শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় জয়ন্ত বিশ্বাস (১৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৫-মে) বিকেলে ধর্ষককের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে। ধর্ষণের ঘটনাটি ওইদিন দুপুরেই ঘটেছে।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে)ভিকটিম অনুশকা বিশ্বাস (০৯) (পিতা- স্বপন কুমার বিশ্বাস) দুপুরে প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখতে যায়। সে সময় নির্জনতার সুযোগ নিয়ে একই এলাকার শ্যামল বিশ্বাসের(ভুট্ট) লম্পট ছেলে জয়ন্ত বিশ্বাস শিশু মেয়েটিকে শয়নকক্ষের খাটের উপরে নিয়ে মুখ আটকিয়ে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের ঘটনা উল্লেখ করে ধর্ষিতার মা বাদী হয়ে জয়ন্ত বিশ্বাসকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করেন। যার মামলা নং-১৮। থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ধর্ষককের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে এবং ধর্ষণের শিকার শিশু মেয়েটিকে ডাক্তারী পরিক্ষা-নিরিক্ষা সম্পন্ন করার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।