কেশবপুর পৌর প্রতিনিধি:
যশোরের কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজে চলতি মাসের ২১তারিখে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের অফিস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক , কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও (পৌর মেয়র প্রার্থী)আলমগীর সিদ্দিক,সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা।
সভায় বক্তারা বলেন আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা পরীক্ষার পরিবেশ স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান ও জানান।