সাইফুল ইসলাম,রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে বেসরকারি সংস্থা মানব সেবা অভিযান সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট শাখায় শীতার্তদের মাঝে কম্বোল বিতরন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কম্বোল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজশাহী অগ্রণী ব্যাংক পিএলসি মোহন পুর উপজেলার রায়ঘাটি শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জমাদিউস সানি, এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা, মোঃ আনাস । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ হাসিমুদ্দীন সরকার, এলাকা ব্যবস্থাপক । আরো উপস্থিত ছিলেন, কেশরহাট শাখার শাখা ব্যবস্থাপক সহ মাঠসংগঠকগণ।
এসময় কম্বল হাতে পেয়ে মানব সেবা অভিযান সংস্থার সদস্যগণসহ অনন্যরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন এ কার্যক্রম যেন আগামীতেও অব্যাহত থাকে।