সাগরদাঁড়ী নিউজ ডেক্সঃ
যশোরের কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পদক মিজানুর রহমান কাকরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মঞ্জুর আলম পলাশ। সম্মেলনে তার লিখিত বক্তব্যে তিনি বলেন, কাকর নিজের অপকর্ম আড়াল করার জন্য তার বৃদ্ধ মা ও ভাই বোনদের ব্যবহার করছেন। গত ১০ অক্টোবর সে তার মা ও বোনদের ম্যানেজ করে তাদের বাগান থেকে ১৫টি মেহগনি গাছ ক্ষমতার অপব্যাহার করে কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার। মিজানুর রহমান কাকর দলীয় পদ ব্যবহার করে বিভিন্ন ভাবে অর্থ বাণিজ্য করে আসছে। এরমধ্যে রয়েছে, দলীয় প্রত্যয়ন বাণিজ্য, ইউনিয়ন পরিষদের কার্ড বাণিজ্য, সালিশী বাণিজ্য'সহ একাধিক অপকর্মের সাথে সে জড়িত ও তাদের সম্পদ লুটেপুটে ক্ষেতে উঠে পড়ে লেগেছে। এছাড়া সে সম্প্রতি হাসানপুর বাজারের চায়ের দোকানী গোলাম'কে মারপিট করে। তার হাত থেকে রক্ষা পেতে তিনি উপজেলা বিএনপি সভাপতি, জেলা বিএনপির সভাপতি/সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের প্রতি দাবী জানান। তিনি আরও বলেন, কাকরের বিরুদ্ধে তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যবস্থা নিতে তিনি বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক বরাবরে আবেদন করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান।