কয়রা প্রতিনিধিঃ
পবিএ কোরআন অবমাননাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্বপাল ও সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের সোহাগ হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবিতে কয়রায় প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে আমাদী হাটখোলা ময়দানে কয়রা উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,
আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা করছি কোরআন মুসলমানদের হৃদপিন্ড,আবেগ ও অনুভূতির জায়গা। ইতিহাস সাক্ষী, মুসলিম সম্প্রদায় নিজের পিতা-মাতা সন্তান সন্ততি সবই কুরবানী করতে পারে কিন্তু কোরআনের সামান্য অসম্মান সহ্য করতে পারে না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পাল ও সাতক্ষীরা দেবহাটার সোহাগ হোসেন যেভাবে কোরআন অবমাননা করেছে, তা সমস্ত মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ করেছে ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, বিগত এই ফ্যাসিস্ট সরকার এই নাস্তিক মুরতাদের জিইয়ে রেখে, সেল্টার দিয়ে অনেক রাজনীতি করেছে। আমরা সেই পঁচা জঘন্য, ঘৃণিত রাজনীতি আর দেখতে চায় না। অনতি বিলম্বে কোরআন অবমাননাকারী অপূর্ব পাল ও সোহাগের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যদি তা না হয় আমরা যে পরিবেশ শান্ত রেখেছি তা হয়তো কন্ট্রোল রাখা সম্ভব হবে না। বিক্ষিপ্ত জনতাকে খুব বেশি তুমি রাখা যায় না, আর এর দায় সরকারকেই নিতে হবে। তারা কোরআন অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন,কয়রা উপজেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদ মাওলানা শরিফুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আকরাম হুসাইন,সহ - সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি খাইরুল ইসলাম, হাফেজ মুস্তাফিজুর রহমান, হাফেজ আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মুফতি ইলিয়াস আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আঃ রব, মাওলানা মোরশেদ আলম,হেফাজত ইসলাম নেতা মুফতি ফয়সাল আহমেদ, মুফতি ইয়াছিন আহম্মেদ, মুফতি মহিবুল্লাহ, হাফেজ মুস্তাক আহমাদ, হাফেজ শামসুল হক প্রমুখ।