রবিউল ইসলামঃ
রাজশাহীতে পরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মামুন রাব্বুল-এর বিরুদ্ধে আনীত রুবেলের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার পক্ষে ছোট ভাই আবু জোবায়ের মো: ওয়ালিউল্লা (বাপন) বলেন,
“দীর্ঘ ২৫ বছর ধরে আমার ভাই রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে আসছে। অথচ কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তার সামাজিক ও পেশাগত ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।”
তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজের সাম্প্রতিক টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে এক ব্যক্তি, রুবেল, তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ে এসব অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে৷আবু জোবায়ের মো: ওয়ালিউল্লা (বাপন) বলেন,
“আমার ভাই নিয়মিতভাবে সরকারের নির্ধারিত ট্যাক্স ও ভ্যাট প্রদান করে আসছে। তার সুনাম নষ্টের জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত। এ সকল চক্রের মূল উদ্দেশ্য সকল টেন্ডারকে বিভ্রান্তিকার পরিস্থিতির সৃষ্টি করে। টেন্ডার বাতিল করে, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, পেশি শক্তি ব্যবহার করে। চুরি ছিনতাই লুট করায় তাদের মুখ্য কাজ আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি— এ ধরনের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগ কারী রুবেলকে ফোন করা হলে তিনি জানান। আমাদেরকে টেন্ডারে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি সে কারনে আমি পুনরায় রি টেন্ডারের আবেদন করেছি । রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার রেজাউল উদ্দিন( বনি) কে ফোন করা হলে তিনি জানান। একটি পক্ষ টেন্ডার বাতিলের জন্য আবেদন করেছেন আমরা সেটা গ্রহণ করেছি। ভিসি স্যার এ আবেদনের বিষয়টি বিবেচনা করে ব্যাবস্হা গ্রহণ করবেন।তবে
সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সকলেই রুবেলের আনা অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে মামুন রাব্বুলের প্রতি একাত্মতা প্রকাশ করেন।