সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি
নৌকাডুবিতে রাজশাহী জেলার গোদাগাড়ীতে ১জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২জন নিখোঁজ রয়েছেন। ২৭শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলার প্রেমতলী নামক এলাকায় পদ্মা নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত জিতেন মন্ডল (৬০) সে উপজেলার প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ২জন, তারা হলেন একই উপজেলার ফরাদপুর গ্রামের দীলিপ (৩০) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)।
এলাকাবাসীর সূত্রে জানা যায় , সকালে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তার লাশ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নৌকা যুগে নিয়ে যাই সজনরা । ঐ নৌকা লাশটি চরে রেখে আরও আত্মীয়-স্বজনকে নিতে এ পারে আসে। এ সময় আরো ২০-২৫ জন আত্মীয় নৌকায় উঠে নদী পার হচ্ছিলেন। এমত অবস্থায় ব্যাপক স্রোতের মুখে পড়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনার পর নৌকায় থাকা বাকিরা সাঁতরে পারে উঠে এলেও। ৩ জন নিখোঁজ হন তাৎক্ষণিকভাবে। পরে এলাকাবাসী জিতেন মন্ডলকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকাল সাড়ে ১১টাএ রিপোট পর্যন্ত নিখোঁজ ২জনের সন্ধান মেলেনি।
এ ঘটনায় নিহত ও নিখোঁজ পরিবারের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান বলেন নৌকাডুবিতে ১জনের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। নিখোঁজ ২জনকে উদ্ধারের চেষ্টা চলছে।