সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজশাহী জেলার গোদাগাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬শে সেপ্টেম্বর বিকেল ৫টায় গোদাগাড়ী সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মো. নুমায়ন আলী’র সভাপতিত্বে: প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর,গোদাগাড়ীর কৃতি সন্তান ও রাজশাহী ১ গোদাগাড়ী তানোরের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
এ সময় আরো বক্তব্য প্রদান করেন,
রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক,
শ্রমিক কল্যাল ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি: অধ্যাপক কামারুজ্জামান,
আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি ড. ওবাইদুল্লাহ,
রাজশাহী জেলা পশ্চিমের শিবির সভাপতি রিজওয়ানুল হক প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবির বিস্তারিত বর্ণনা করেন, এবং সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হয় সেজন্য জোরালো দাবি জানান।