মোঃ সাইফুল ইসলাম,বাগমারাঃ
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদে গত ২৪/২৫ অর্থ বছরের ভি ডব্লি বি সুবিধাভোগী ২০০ জন নারীর মাঝে চাল বিতরণ করা হয়। গত ২৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ৩০ কেজি করে চাল বিতরণ করেন আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি । উক্ত ভি ডব্লিউ বি চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রেজাউল ইসলাম, সহকারী সচিব, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজাদ, মহিলা ইউপি সদস্য মোছাঃ ফরিদা পারভীন, মোছাঃ মোসলেমা খাতুন, বাগমারা উপজেলা গ্রাম পুলিশের সভাপতি মোঃ আব্দুর রহিম, বিএনপির নেতা মোঃ হাসান, সাংবাদিক আপেল মাহমুদ রাঙা সহ প্রমুখ। উল্লেখিত ভি ডাব্লিউ বি চাল বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি, বর্তমান সরকারের গ্রাম আদালতের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত জনসাধারণের মাঝে আলোচনা করেন।