সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি :
ভেজাল তেল বিক্রয় ও পরিমাণে কম দেওয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিএসটিআই ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ অভিযানে গোদাগাড়ী উপজেলার পেট্রোল পাম্প গুলোতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভেজাল তেল বিক্রি ও পরিমাণে কম দেওয়ায় ৩ টি পেট্রোল পাম্পকে পৃথক পৃথক ভাবে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৬ ই সেপ্টেম্বর সকাল ১০ টায় বিএসটিআইওগোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাএর যৌথ অভিযানে গোদাগাড়ী পৌরসভা ও গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় পৌরসভার শ্রীমন্তপুর এলাকার আবুল কাশেম মালিকানাধীন মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্সকে ৫০০০/ হাজার টাকা, পৌরসভার রামনগর এলাকার আতাউর রহমান মালিকানাধীন মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশনকে ১০০০০/ হাজার টাকা, মোহনপুর ইউপির জৈট্যাবটতলা এলাকার রবিউল ইসলাম মালিকানাধীন মেসার্স এস.আর ফিলিং স্টেশনকে ১০০০০/ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন প্রতিষ্ঠানগুলোকে ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ এর ৪৬ ধারা অনুযায়ী ০৩ (তিন) প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।