আব্দুল্লাহ আল মামুন, দেবহাটাঃ
দেবহাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মিলন সাহা'র সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা সৌজন্যে সাক্ষাৎ করেছেন। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যেয়ে সৌজন্যে সাক্ষাৎ করে। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম। এসময় নবাগত নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, সাংবাদিকদের কাছে সরকারের সকল কাজে সহযোগিতা কামনা করেন। সাথে সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।