এম এ রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
বে-সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(এনটিআরসিএ) নিয়োগ প্রাপ্ত হয়ে মোছা: ফারহানা ইসলাম মঙ্গলবার সকালে (২৬-০৮-২৫) যশোরের কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের ভূগোল শাখায় যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু রানী বিশ্বাস, কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাকসহ কলেজে শিক্ষক কর্মচারী বৃন্দ। এ সময় কলেজ কর্তৃপক্ষ ফারহানা ইসলামের হাতে নিয়োগ পত্র তুলে দেন।
জানা গেছে, ফারহানা ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে ভূগোল ও পরিবেশ বিদ্যায় অনার্স ও ২০২১ সালে একই সাবজেক্ট নিয়ে মাস্টার্স কমপ্লিট করেন। সে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা পাকা গ্রামের সাবেক সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলামের ছোট মেয়ে।