আবুল কালাম ফয়সাল,কাতার প্রতিনিধি
গত ২৩ আগস্ট ২০২৫, বাংলাদেশ দূতাবাস, দোহায় বাংলাদেশি ভলেন্টিয়ার্স কাতার এর প্রতিষ্ঠাতা সদস্যদের একটি প্রতিনিধি দল মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
দূতাবাসের আন্তরিক আমন্ত্রণে আয়োজিত এ সৌহার্দ্যপূর্ণ বৈঠকে BVQ প্রতিনিধি দল রাষ্ট্রদূত মহোদয়ের নিকট সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, সাফল্যগাঁথা, চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং BVQ’র মটো United as Volunteers, Proud as Bangladeshis তুলে ধরে।
রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান আন্তরিকতার সাথে BVQ’র কার্যক্রমের প্রশংসা করেন এবং সকল ভলেন্টিয়ারদের প্রতি শুভকামনা জানান। তিনি আশ্বাস দেন যে ভবিষ্যতেও দূতাবাস ভলেন্টিয়ারিং, সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগে BVQ এর পাশে থাকবে।
BVQ প্রতিনিধি দল জানায়, ভলেন্টিয়ারিং শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি এক মহান অঙ্গীকার। প্রবাসে থেকেও তারা বাংলাদেশকে গর্বের সাথে উপস্থাপন করছে এবং প্রতিটি কার্যক্রমের লক্ষ্য বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা বৃদ্ধি করা এবং ঐক্যবদ্ধভাবে কমিউনিটির সেবা করা।
BVQ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে ভবিষ্যতেও সংগঠনটি তার ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের পাশে থাকবে এবং বাংলাদেশের নাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কাজ করবে।
সংগঠনের স্লোগান United as Volunteers, Proud as Bangladeshis বাস্তবে রূপ দিতে BVQ দৃঢ়প্রতিজ্ঞ।