কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য তালিকায় ইসলামপুর গ্রামের মোঃ মৃত নওশের আলী সানার পুএ মোঃ আঃ সামাদ সানার নাম তার অগোচরে তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার রাত আনুমানিক নয়টার সময় ইসলামপুর চৌরাস্তা মোড়ে তিনি সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,আমি ২০০৭ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছএছায়ায় আছি। আমি খুলনার প্রতিটা মিছিল মিটিং অংশগ্রহণ করেছি। ইতিপূর্বে কে বা কারা আমার নাম মিথ্যা ভাবে আমার সম্পূর্ণ অগোচরে বাংলাদেশ আওয়ামী লীগের ভূয়া তালিকায় আমার নাম দেখিয়ে মিথ্যাচার করিতেছি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।