কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলা ভান্ডারপোল গ্রামের মোঃ সাঈদ সরদারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীগণ।
রবিবার বেলা ৪ টায় ভান্ডারপোল গ্রামের নিজ বসতবাড়িতে সংবাদ সম্মেলন করেন ভান্ডারপোল গ্রামের মৃত ইনতাজ আলী সরদারের পুত্র মোঃ ফারুক সরদার এসময় ভুক্তভোগীগণ উপস্থিত ছিলেন, লিখিত সংবাদ সম্মেলনে তারা বলেন, ভান্ডারপোল গ্রামের মোঃ মোসলেম সরদারের পুএ মোঃ সাঈদ সরদার তিনি আমাকে সহ আমার পরিবারের ১৫ জন সদস্যের বিরুদ্ধে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং সি আর ৩৯২/২৫। মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। প্রকৃত ঘটনা হলো, আমার দাদা মৃত কালাচান সরদারের ভান্ডারপোল মৌজা ৪ বিঘা ৫ কাটা জমি কেনা আছে। আমার দাদার মৃত্যুর পরে ওয়ারেশ হিসেবে আমার দাদার জমি আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি যা গ্রামবাসী সবাই জানে। আমার দাদার জমি আমাদের ভান্ডারপোল গ্রামের মোঃ মোসলেম সরদার রেকর্ড করে নিয়েছে। রেকর্ড সংশোধনের জন্য আমরা সিভিলে মামলা করেছি আদালতে মামলাটি চলমান আছে। ২৮/০৭/২৫ তারিখে ভান্ডারপোল গ্রামের মোঃ সাঈদ সরদার আমাদের এই জমি একদল আওয়ামী লীগের গুন্ডা বাহিনী নিয়ে দখল করতে আসে। আমরা খবর পেয়ে আমাদের জমি দখল করতে তাদের বাধা দিলে তারা আমিসহ আমাদের পরিবারের উপর হামলা করে আহত করে। আমি সহ আমাদের পরিবারের অনেক সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এবং আমাদের পরিবারের শিরিনা খাতুন নামের এক সদস্য অন্তঃসত্ত্বা তাকেও মারপিট করে বর্তমান সে জায়গীর মহল হাসপাতালে চিকিৎসাধীন আছে। লিখিত সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, আমাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং আমাদের উপর হামলার ঘটনায় জড়িতদের ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।