সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি :
উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে রাজশাহীর গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করলেন (ইউএনও) ফয়সাল আহমেদ। গত ৫ আগস্ট মঙ্গলবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কলিপুর নামক একটি গ্রামে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর ধুম ধাম ভাবে বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফয়সাল আহমেদ।
জানা যায, অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বিয়ের আয়োজনের সংবাদ পেয়ে ইউএনও ফয়সাল আহমেদ তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭ ধারা অনুযায়ী ছেলে পক্ষ মোঃ মুকুল (২১), পিতা মোঃ মিজানুর রহমান, গ্রাম: সুরশুনিপাড়া, থানা: গোদাগাড়ী, জেলা : রাজশাহীকে ২০ হাজার টাকা ও ৮ ধারা অনুযায়ী মেয়ে পক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, পিতা : মোঃ আব্দুল খালেক, গ্রাম : কলিপুর, থানা : গোদাগাড়ী, জেলা : রাজশাহীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, “বাল্যবিবাহ সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। একজন মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এর মাধ্যমে। প্রশাসন এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। যতবার এমন ঘটনা ঘটবে, ততবারই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ফয়সাল। আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তার এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোদাগাড়ী উপজেলা বাসী।