এম এ রহমান,কেশবপুর(যশোর)প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে বাজার সংলগ্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মোঃ আবু তৈমুর এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,
বৃহস্পতিবার সকাল ১০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোঃ আব্দুর রউফ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এম আবুল হোসাইন, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ আব্দুস সাত্তার,সহ দপ্তর সম্পাদক উপজেলা বিএনপি ও ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড শেখ, আসাদুল্লাহ, ইউনিয়ন বিএনপির কৃষক দলের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপক ডাচ-বাংলা ব্যাংক কেশবপুর ইউনিট এর ম্যানেজার ইজাবুর রহমান, বিশ্বজিৎ কুমার ঘোষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা । কেশবপুর, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ আব্দুস সাত্তার। অনুষ্ঠান শেষে কৃতি ৫জন শিক্ষার্থীদের পুরস্কৃত করেন সভাপতিও বিশেষ অতিথি বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শরিফুল ইসলাম সহকারী শিক্ষক অত্র বিদ্যালয় ।