মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা খুলনা প্রতিনিধি
"খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর ও তোকিয়া গ্রামের সমন্বয়ে ইসলামী আদর্শ মূল্যবোধের অনুশীলন, যুব সমাজের নৈতিকতার চর্চা বৃদ্ধি ও সামাজিক অবক্ষয় রোধ এবং সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এলাকার যুব সমাজ কর্তৃক প্রস্তাবিত "তোকিয়া-গদাইপুর ইসলামী যুব সংঘ” নামক একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে স্থানীয় যুব সমাজের আয়োজনে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ২য় তলায় শেখ আশরাফুজ্জামান লাচ্চূর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সহকারী মহাব্যবস্থাপক মোঃ শাকিল হোসেন (সুমন), এ্যাড বাহারুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি'র সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান ও শাহজামান লিপ্টন। এ সময় স্থানীয় সকলের উপস্থিতিতেই ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী ও স্থানীয় সকলের সর্ব সম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
তোকিয়া-গদাইপুর ইসলামী যুব সংঘের সভাপতি মোঃ সাইদুল ইসলাম পাড়, সহ-সভাপতি মোঃ সুজন পাড়,
সহ-সভাপতি ইকরামুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হাসান,জাহিদ হামান (বাবু),
মোঃ মোস্তাফিজলু রহমান, রানা গাজী, ক্যাশিয়ার, মোঃ নাজমুল রেজা, প্রচার সম্পাদক : মোঃ হাচান ঢালী-
দপ্তর সম্পাদক সোঃ শাহিনুর রহমান সবুজ, মোঃ সালমন মেহেদী, মারুফ হোসেন রকি সাকিব ঢালী, পলাশ সরদার, কুদ্দুস গাজী ও অনিক গাজী।