দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটায় পারুলিয়া বাজার আহছানিয়া বেডিং হাউজে বসে থাকা অবস্থায় থ ২০ই জুলাই রাতে হঠাৎ করে ডেকে নিয়ে হামলার ঘটনায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হাবিব নামের একজন ও থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযোগের হুবাহু কপি নিন্মে তুলে ধরা হলো।যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আব্দুস সাত্তার (৪২), পিতা- মোঃ মোজাম্মেল গাজী, সাং- দক্ষিন পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা থানায় হাজির হইয়া বিবাদী- ১। মোঃ আব্দুল্লাহ গাজী (২৩), পিতা- মীর কালাম, ২। কিরণ গাজী (২৩), পিতা-মোঃ আলমগীর গাজী, উভয়সাং- দক্ষিন পারুলিয়া, ৩। রাশিদুল (২৫), পিতা- অজ্ঞাত, সাং-নিশ্চিতপুর, ৪। নাঈম হোসেন (২২), পিতা- অজ্ঞাত, সাং- পারুলিয়া সরদার বাড়ী, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাসহ অজ্ঞাতনামা ১০/১৫ বিবাদীগনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, ইং-২০/০৭/২০২৫ তারিখ রাত্র অনুমান- ০৮.৩০ ঘটিকার সময় আমার পুত্র মোঃ হাবিব হোসেন (২২) পারুলিয়া বাজারের আহছানিয়া বেডিং হাউজে বসে থাকা অবস্থায় ৪নং বিবাদী আমার পুত্রকে ডাকিয়া পারুলিয়া বাজারের সততা হোটেলের সামনে নিয়া যায়। সেখানে আগে থেকে ওৎ পাতিয়া থাকা ১, ২ ও ৩নং বিবাদীসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন বিবাদী আমার পুত্রকে বলে এলাকায় তুই মাছের ব্যবসা করিতে হইলে আমাদেরকে নিয়মিত চাঁদা প্রদান করিতে হইবে। আমার পুত্র চাঁদা দিতে অস্বীকার করিলে বিবাদীগন ক্ষিপ্ত হইয়া লাঠি, লোহার রড ইত্যাদিতে সজ্জিত হইয়া আমার পুত্রকে এলোপাতারী মারপিট করিতে থাকে। ১নং বিবাদীর হাতে থাকে লোহার রড দ্বারা আমার পুত্রে মাথা লক্ষ করিয়া বাড়ী মারিলে সে মাথা সামান্য কাৎ করিলে উক্ত বাড়ী আমার পুত্রের মাথার বাম পাশে লাগিয়া কাটা রক্তাক্ত জখম হয়। ২নং বিবাদীর হাতে থাকা লাঠি দ্বারা আমার পুত্রের শরীরের বিভিন্ন স্থানে পিটাইয়া ফোলাজখম করে। অজ্ঞাতনামা আসামীরা আমার পুত্রকে এলোপাতারী লাথি, চর, কিল, ঘুষি মারিয়া তার শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক ফোলাজখম করে। ১নং বিবাদী আমার মাছ ব্যবসার টাকা পুত্রে কোমরের ব্যাগে থাকা নগদ- ২,৩০,০৫০/- টাকা ব্যাগসহ কাড়িয়া নেয়। ২নং বিবাদী আমার পুত্রের বাম হাতে থাকা ৮ আনা ওজনের একটি স্বর্নের আংটি, মূল্য অনুমান- ৩০,০০০/= টাকা কাড়িয়া নেয়। আমার পুত্রের ডাকচিৎকারে উপস্থিত স্বাক্ষীরা ছুটিয়া আসিলে বিবাদীগন আমার পুত্রকে হত্যার হুমকী দিয়ে ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। আমি সংবাদ পাইয়া ঘটনাস্থলে যাইয়া উপস্থিত স্বাক্ষীগনের নিকট হইতে ঘটনার বিস্তারিত শুনিয়া স্বাক্ষীদের সহযোগীতায় আমার জখমী পুত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সখিপুরে নিয়া ভর্তি করি। স্বাক্ষী- ১। মোঃ জাকির হোসেন (২৪), পিতা- মোঃ আমিরুল গাজী, সাং-দক্ষিন পারুলিয়া, ২। মোঃ শরিফুল ইসলাম (বাবু) (২৬), পিতা- রুহুল কুদ্দুস, সাং- দক্ষিন পারুলিয়া, ৩। মোঃ শরিফুল ইসলাম (রাজ) (২৩), পিতা- আব্দুল আজিম গাজী, সর্বসাং- দক্ষিন পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাসহ আরও অনেকে উক্ত ঘটনা দেখিয়াছে ও শুনিয়াছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন আমার একটা অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করা হবে।