মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষকদের উৎপাদিত মৌসুমি ফল ও সবজি সংরক্ষণাগার(হিমাগার) এর উদ্বোধন করা হয়েছে। আজ ১৪ জুলাই সোমবার দুপুর ১২টায় উপজেলার কসবা ইউপির কসবা গ্রামে ১০মেঃ টন ধারণ ক্ষমতা সম্পন্ন এ হিমাগারটির শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) আব্দুল হালিম। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, নাচোলের সফল ফল উদ্যোক্তা রফিকুল ইসলামের প্রচেষ্টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নাচোল উপজেলার কসবা গ্রামে এ হিমাগারটি স্থাপন করা হয়েছে। উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি, বিপনন ও বাজারজাত করার সুযোগ সৃষ্টি হবে। কৃষকরা তাদের উৎপাদিত আম, ড্রাগন, টমেটো, গাজরসহ অন্যান্য ফল ও সবজি সংরক্ষণের লক্ষে এ হিমাগারটি স্থাপন করা হয়েছে। এ হিমাগারে কৃষকদের উৎপাদিত ফল ও সবজি ভেদে প্রায় ৩০ দিন সংরক্ষিত থাকবে। হিমাগারটি স্থাপনের ফলে এ অঞ্চলের উদ্যোক্তা ও কৃষকদের দাবী পূরণ হলো। উদ্বোধনকালে উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, ও আম চাষি গ্রুপের নেতা রফিকুল ইসলাম বলেন যে সরকারি অর্থায়নে আরো কয়েকটি এধরনের মিনি হিমাগার নাচোল উপজেলায় স্থাপিত হলো এখানকার কৃষক গ্রুপ হবে। কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, উপসহকারী কৃষি অফিসার আব্দুর রাকিব, আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।