আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটা উপজেলায় আর্থিক স্বচ্ছলতা না থাকায়, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিল একটি পরিবার কি নির্মম পরিহাস, সেটাও একদিন চুরি হয়ে গেল। এখন পরিবারটি যাবে কোথায় এমন একটি পোষ্ট সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের পোস্টের মাধ্যমে নজর পড়ে গেল উপজেলা প্রশাসনের, প্রতিবন্ধী জিয়া,ও মানসিক ভারসাম্যহীন আফসার আলী সহ দেবহাটা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসকের মহোদয়ের সার্বিক প্রচেষ্টায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ১১ই জুলাই ২০২৫ বিকালে উপজেলা পরিষদ চক্রে ছোট্ট একটা বা টালির ঘর থেকে বৃষ্টির পানি পরে, এমন ৩০ টি পরিবার কে, টিন ও ঘর মেরামতের জন্য ৩ হাজার করে টাকা,১০ টি অস্বচ্ছল পরিবারের মাঝে ভ্যান উপহার দেন। উপজেলা উন্নয়ন সংস্থার আওতায় ১৫ জন গরীব মেধাবী শিক্ষর্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ও ১০০ জন পরিবারের মাঝে বিনা সুদে ১লক্ষ ৬০ হাজার টাকা করে দুগ্ধ সমবায়ের চেক বিতরণ করা হয়।এই সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ,বিশেষ অতিথি: সাতক্ষীরা জেলা সমবায় অফিসার,এফ এম সেলিম আখতার উদ্দিন, উপস্থিত ছিলেন পারুলিয়া ইউ পি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।