মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদক:
জামালপুর বাপেক্স কর্তৃক বাস্তবায়নাধীন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় অবস্থিত “জামালপুর-১ নং কূপখনন কার্যক্রম” পরিদর্শনের উদ্দেশ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান মহোদয় জামালপুর জেলা সফর করেন। এ উপলক্ষে শুক্রবার ৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তিনি জামালপুর জেলার সার্কিট হাউসে এসে পৌঁছান।
উপদেষ্টা মন্ডলিদের স্বাগত জানাতে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম,জামালপুর।