মিহির রঞ্জন বিশ্বাস , খুলনা :
শুক্রবার ২৩মে জুম্মাবাদ শিরোমনি 'দি গ্রেট হসপিটালে'প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডাক্তার এস এম কামালের তত্ত্বাবধানে ইমদাদ-সেতারা ফাউন্ডেশন এর পক্ষ থেকে দোয়ার অনুষ্ঠান ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন লিন্ডা ক্লিনিক এর স্বত্বাধিকারী ডাক্তার এন জাহান সাবিয়া, অধ্যক্ষ মিজানুর রহমান, ডাক্তার সালিমা মেহের, আবতাহী সামীন, মীর ওয়াহিদুজ্জামান, মোঃ ফারুক হোসেন, খান হাসিবুর রহমান অমিত , অনিক হোসেন, শেখ ইসরাফিল হোসেন, জমিরুল ইসলাম, গাজী সুমন আহমেদ, আব্দুল্লাহ হোসেন, সিরাজুল ইসলাম, হুমায়ুন কবির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।