কেএম জহুরুল হক,ফুলছড়ি গাইবান্ধা প্রতিনিধিঃ
ফুলছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে যাওয়ার সময় ফুলছড়ি উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মধ্যে ৬ জন চেয়ারম্যানকে একসাথে, দুপুর ৩ ঘটিকার সময় অপারেশন ডেভিড হ্যান্ডের অংশ হিসেবে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বাকী ১জন চেয়ারম্যান কৌশলে পালিয়েছে। পলাতক কৃত ৩নং উদাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হচ্ছেন আল আমিন আহমেদ । তারা আজ উপজেলা হল রুমে সবাই আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন-আটক কৃত চেয়ারম্যান গন হলেন, ১ নং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:সোহেল রানা শালু।২নং উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা,৪নং গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম খান খুশি,৫নং ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী মন্ডল, ৬নং এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ ও ৭নং ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান। তারা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাই বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত নৌকা মার্কা নিয়ে সবাই চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তারা সবাই উপজেলা আওয়ামিলীগের সক্রিয় সদস্য ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। তাদের গ্রেফতারের ফলে সাধারণ আওয়ামিলীগের নেতাকর্মীদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। পলাতক ৩নং উদাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিন আহমেদকে দ্রুত খুঁজে গ্রেফতারের দাবিতে উপজেলার বিভিন্ন বিএনপি নেতাকর্মী বিক্ষোভ ও মিছিল করছে। আটককৃত চেয়ারম্যানদের সম্পর্কে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমানের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন , তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে দ্রুত কোর্টে প্রেরণ করার কথা তিনি জানান।