মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ১১ নং চালুয়াহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রতনদিয়া গ্রামের মোঃ ওয়াজেদ আলী গাজীর ৩য় সন্তান মোঃ হাবিবুর রহমান(৫০) নামের(১৭ ই মে) শনিবার আনুমানিক সকাল ৭.৩০ মিনিট এর দিকে কেশবপুর দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক যশোর গামী যাওয়ার সময় ফকির রাস্তা নামক বাজারের কমিইউনিটী ক্লিনিক এর সামনে ভ্যানে বসে থাকা যাত্রী মোঃ হাবিবুর রহমান দুইটি ট্রাক একযোগে ক্রুসিং হওয়ার সময় ট্রাক ধাক্কায় নিহত,আহত হয় ভ্যান চালক।খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনা স্থানে দ্রুত পৌঁছে যায় এবং ঘটনাটি ঘটলে তাৎক্ষণিক ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় লোকজনেরা বলেন মোঃ হাবিবুর রহমান সাতক্ষীরা মহাসড়কে তার দুইটি গাড়ী বায়সা-১,বায়সা-২ নামক দুই টি যাত্রীবাহী বাস চলাচল করে এবং সেটা দেখাশোনার জন্য বাড়ী থেকে বেরিয়ে পড়ে সকাল সাড়ে সাতটার দিকে চিনাটোলা বাজারের উদ্দেশ্য রওনা হওয়ার জন্য একটি ভ্যানে আসার সময় সময় ভ্যানের চেইন পড়ে যাওয়ার কারণে চেইনটি তোলার উদ্দেশ্য রাস্তার পাশে দাঁড়াই হঠাৎ কেশবপুর দিক থেকে একটি ট্রাক এসে ভ্যানে ধাক্কা দিলেই ভ্যানের উপর থেকে পড়ে যায়, ঘটনা স্থলে হাবিবুর রহমান মৃত্যু বরণ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ময়না তদন্তের জন্য মনিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।