সাইফুল ইসলাম, রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক ১ অনুষ্ঠানে বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা তুলে ধরেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি :রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
বক্তব্যে তিনি বলেন, “বাল্যবিবাহ ও মাদক সমাজের ভয়ংকর ব্যাধি। এসব রোধে জনসচেতনতা ও আইনের সঠিক প্রয়োগ জরুরী ৮ই মে
বৃহস্পতিবার বিকেল৩ টা থেকে গোদাগাড়ী উপজেলার শিল্পকলা একাডেমীর আয়োজনে ২নং মোহনপুর ইউনিয়ন পরিষদে মাদকদ্রব্য ও বাল্য বিবাহ প্রতিরোধ মুলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি কমিশনার সামসুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৮১টি ওয়ার্ড ভিত্তিক স্পোর্টিং ক্লাব করা হবে , তরুণ সমাজকে আইনের বিষয়ে সচেতন করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউএনও ফয়সাল আহমেদ আরও বলেন, “সরকার বিনামূল্যে আইনগত সহায়তা দিচ্ছে। এই সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সচেতনতামূলক এই অনুষ্ঠানে আইনগত সহায়তা বিষয়ে স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। জমি সংক্রান্ত বিরোধ, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক কলহসহ নানা সামাজিক সমস্যায় সরকারি আইনগত সহায়তা পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।