৭ মে বুধবার আনুমানিক দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে যশোরের মনিরামপুর উপজেলার ১৪ নং দুর্বাডাঙ্গা ইউনিয়ন বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কোনাকোলা বাজার কমিটির সাবেক সভাপতি মোঃ ইছার উদ্দিন মহলদার নিজ বাসায় ইন্তেকাল করেছেন, ইন্না ইল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
ছোট্ট ছেলে (আল-মামুন) বলেন , আব্বু মাঠ থেকে আনুমানিক তিনটার বাসায় আসে, আসার পর তিনি গামছা নিয়ে পুকুরের দিকে যাই গোসল করার উদ্দেশ্যে, গোসল করে ফেরার পথে হটাৎ করে মাটিতে পড়ে যায় স্থানীয় লোকজন ছুটে এসে তাকে বাড়িতে আনি ও স্থানীয় ডাক্তার'কে ডেকে আনার পর বলেন উনি মারা গেছেন।
তার এই মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।