প্রতিবাদঃ
আমি মোঃ মাজহারুল ইসলাম পিতা মোঃ আব্দুল মান্নান বাতিদার, গ্রাম+ ডাকঘরঃ ঘুগরাকাটী, উপজেলা কয়রা জেলা খুলনা। আমাকে জড়িয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুকে সমিল থেকে পল্লী বিদ্যুতের খুটি উদ্ধার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃত ঘটনা হলো যে, ঘুগরাকাটি বাজারে পল্লী বিদ্যুতের নির্মাণ স্বার্থে পল্লী বিদ্যুতের কাঠের খুঁটি এবং তারগুলো পরিবর্তন করা হয়েছে। আমি এলাকায় কারেন্টের মেকানিক হিসেবে পরিচিত থাকায় ঠিকাদার কর্তৃপক্ষ আমার কাছে পল্লী বিদ্যুতের খুঁটি গুলো হেফাজত রাখেন। খুটিগুলো এলাকার একটি কুচক্রীমহল আমার কাছে নেওয়ার জন্য প্রস্তাব দেয় । খুটিগুলো যেন নষ্ট না হয় সে কারণেই আমি একটি ভ্যানে করে একটি সমিলে হেফাজত রাখি। যা গ্রামবাসী সকলেই জানে। সেই কুচক্রী মহলটি স্থানীয় একজন সাংবাদিককে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে। পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ সরজমিনে এসে ঘটনাটি তদন্ত করে দেখুন। আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদটির আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী,
মোঃ মাজহারুল ইসলাম
পিতাঃ মোঃ আঃ মান্নান গাতিদার
গ্রাম + ডাকঃ ঘুগরাকাটী
উপজেলাঃ কয়রা, খুলনা।