মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার হরিনা বিলের ভেড়ী বাঁধ ভেঙ্গে বিলের সদ্য রোপণ কৃত বোরোধান তলিয়ে গেলে তাৎক্ষণিক মনিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভেঙ্গে যাওয়া স্থানে বাধের ব্যবস্থা গ্রহন করেন ও খতিগ্রস্থ কৃষকদের ১৫ কেজি করে চাউল বিতরণ করেন।
তারই ধারাবাহিকতায় আজ(২৪ এপ্রিল) বৃহস্পতিবার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদে আবারও হরিণা বিলের খতিগ্রস্থ ৭৭০ জন কৃষককে ৩০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
উপস্থিত হরিণা বিলের কৃষক দের উদ্দেশ্য করে নিশাত তামান্না বলেন আপনারা ধৈর্য হারা হবেন আমি আছি আপনাদের সাথে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার।
আমি বুঝি আপনাদের কষ্ট তাই তো চেষ্টা করে যাচ্ছি আপনাদের পাশে থেকে যতটা সম্ভব আপনাদের কে সরকারি সহায়তা করার,তবে আপনারা কেউ বিচলিত হবেন না সবাই ধৈর্য্য ধরে আমাকে আপনাদের সাথে থেকে আপনাদের জন্য কাজ করতে পারি তার জন্য আপনারা সহযোগিতা করবেন।