কবিতা:ঘুমিয়ে থাকা মানুষ
লেখা:তাছলিমা আক্তার মুক্তা
ঘুমিয়ে থাকা মানুষ গুলো
ঘুমিয়ে থাকুক আরও ,
শত চেষ্টার পরেও যদি
সজাগ না করতে পারো।
সজাগ থেকে লাভ কি
যদি চোখেই না দেখে,
ঘুমিয়ে থাকাই ভালো
চেয়ে চেয়ে দেখার থেকে।
বিবেকহীন মানুষের চেয়ে
অন্ধ বধীর ভালো ,
চোখের জ্যোতির চেয়ে
মনে থাকুক আলো।