বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাড়িগ্রাম গ্রামের মোঃ গুলবরে ছেলে ও আউচপাড়া ইউনিয়ন হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শরীফের বিরুদ্ধে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এব্যাপারে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে মোঃ দুলাল হোসেন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, হাটগাঙ্গোপাড়া বাজারে ২০১৪ইং সালে ৪৫ জন সদস্য বিশিষ্ট এস. ডি. উয়ন্ননমুখী সমবায় সমিতি গঠন করা হয়। উক্ত সমিতির মেয়াদ ছিল ৬ বছর। ছয় (৬) বছর মেয়াদ শেষ হলে সমিতির ক্যাশ হয় (১৯,৫২০০০) উনিশ লক্ষ বায়ান্ন হাজার টাকা মাত্র। হাটগাঙ্গোপাড়া বাজার এস.ডি, উন্নয়নমুখী সমিতির শর্ত ছিল, মেয়াদ শেষে প্রত্যেক সদস্যকে সমুদয় টাকা ফেরত দেওয়ার কথা । কিন্তু এস.ডি. উনয়ন্নমুখী সমিতির সার্বিক দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফ রাজনৈতিক ক্ষমতার জোরো শর্ত ভঙ্গ করে। এবং টাকা চাইতে গেলে বিভিন্নভাবে হয়রানি, ভয়ভীতি ও হুককি প্রদান করে সদস্যদেরকে তাড়িয়ে দেয়। গত ১২ই ডিসেম্বর বিকাল আনুমানিক ৫টার দিকে এস.ডি. উন্নয়নমুখী সমিতির সার্বিক দায়িত্বে থাকা সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শরীফের কাছে সমিতির সদস্যের পক্ষে থেকে দুলাল নামে এক ভক্তভোগী এবং অভিযোগকারী টাকা চাইতে গেলে তিনি চাকু বের করে সদস্যদের বলেন,আমার কাছ থেকে চলে যা তা না হলে তোদের ভাগ্য খারাপ আছে। এছাড়াও তিনি আরও বলেন, এই টাকা আর কোনদিন চাইতে আসলে প্রাণে মেরে ফেলবো এভাবে সে সবাইকে প্রাণনাশকের হুমকি দিয়ে আসছে এবং সময়ক্ষেপণ করছে বলে জানা গেছে। এই ব্যাপারে অভিযোগকারী মোঃ দুলাল হোসেনর সাথে কথা হলে তিনি বলেন, সাবেক ছাত্রলীগ নেতা সমিতির সার্বিক দায়িত্বে থাকা মোঃ শরীফ অত্যন্ত খারাপ প্রকৃতির লোক আমি আগে জানতাম না সুতরাং আমরা তার আচরণে এবং কথাবার্তায় মর্মাহত এবং সেই সাথে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ সেই আমাদের সমিতির টাকা দেয় নাই তারপরও প্রাণনাশের হুমকি দিচ্ছে। উক্ত অভিযোগ ব্যাপারে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সিদ্দিকের কাছে মুঠোফোন জানতে চাওয়া হলে তিনি বলেন, টাকা আত্নসাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে জরুরিভাবে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।