মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলায় ৩৬ টি সজিনা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা, সরেজমিনে ও ঘটনার বিবরনে জানা যায় উপজেলার কোনাকোলা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও একই গ্রামের আবুল হাসানের ধানের জমির উপরে রাস্তায় ধারে কয়েক দিন আগে একই গ্রামের বাবলুকে পারিশ্রমিক দিয়ে ৩৬ টি সজিনা গাছ লাগায়া।
ঘটনার দিন (১৪ এপ্রিল) রাতে কে বা কারা হাসানের লাগানো সমস্ত সজিনা গাছ উপড়ে তার পাশের ধানের খেতে ফেলে দেয়।
পরের দিন সকাল (১৫ এপ্রিল) মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বিলে যাওয়ার সময় হাসানের সমস্ত সজিনা গাছ ধানের খেতে দেখতে পেয়ে হাসান কে খবর দিলে হাসান যেয়ে দেখে যে তার লাগানো সমস্ত সজনে গাছ উপড়ানো ও তার ধানের খেতে ফেলে দিয়েছে যার ফলে হাসানের আধা পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
দুর্বৃত্তদের এহনে ঘটনায় আবু হাসান দুঃখে হতাশ হয়ে পড়েন,হাসান বলেন পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেন।
হাসান বলেন কিছু দিন আগে একটা শালিসির ঘটনা নিয়ে একই গ্রামের জৈনিক ব্যক্তির সাথে আমার কথা কাটা কাটি হয় এবং সে আমাকে দেখে নেওয়ার কথা বলে আমাকে হুমকি দেয় আমার ধারণা সেই আমার এমন ক্ষতি করেছে বলে মনে হয়,এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার মামলার প্রস্তুতি চলছিল বলে হাসান জানান।