শেরপুর প্রতিনিধি:
এসো হে বৈশাখ এসো এসো, “নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০ টায় বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত। আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন, বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা। এছাড়াও শিক্ষক, কর্মচারি এবং শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেয়।
এছাড়াও বিদ্যালয়ে পান্তা- ইলিশ মাছ খাবারের আয়োজন ছিলো।