মোঃ মেরাজ শিকদার,ঢাকা ব্যুরো প্রধানঃ
বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন কেউ লুটপাট চাঁদাবাজি, দখলবাজি, কোন প্রকার অপকর্ম করবেন না। সাধারণ জনগণ যেন বলতে না পারে বিএনপি আওয়ামী লীগের মতো একই কাজ করছে। অপকর্মের দায়ে সারাদেশে এ পর্যন্ত ২০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। একবার দল থেকে ছিটকে পড়লে আর উঠে দাঁড়াতে পারবেন না। শনিবার (১২ এপ্রিল) সকালে রফিক কনভেনশন সেন্টার সখিপুর উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজুর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফারহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি একাব্বর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেত মাস্টার, সাংগঠনিক সম্পাদক শিকদার মোঃ সবুর রেজা, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন ( কমিশনার) সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনাব আযম খান আরো বলেন, এখন আর দিনের ভোট রাতে হবে না। সকল ভোটারগন নিরপেক্ষ ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সকলেই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন।