মিহির রঞ্জন বিশ্বাস , খুলনা
খুলনা শিরোমনির শিল্প এলাকার জুট স্পিনার মিলের শ্রমিক কর্মচারীদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ১১ এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় খুলনা শিরোমণি কেডিএ আবাসিক এলাকার আনন্দ নিকেতন স্কুল মাঠ প্রাঙ্গণ জুট স্পিনারস্ মিলের শ্রমিক নেতা কেসমত আলী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা ইমরান গাজীর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিনার্স জুট মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম । এসময়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আলাউদ্দিন ,হাসান গাজী , নিজাম মুন্সী টুটুল আসলাম ফকির, আসলাম হোসেন, কামাল হোসেন ,জামাল হোসেন ,ইব্রাহিম হামিদ ,গাজী প্রমূখ। এ সময় নেতৃবৃন্দ বলেন দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর জুট স্পিনার্স মিলের আংশিক চালু হয় বিগত স্বৈরাচারী সরকারের আমলে আওয়ামী লীগ দলীয় প্রভাব খাটিয়ে শ্রমিকদেরকে জিম্মি করে স্পিনার শ্রমিক কর্মচারী ইউনিয়ন দখল করে । এবং নেতৃত্বে নামে শ্রমিকদের স্বার্থের পরিপন্থী চুক্তিসহ মালিকের সাথে আঁতাত করে শ্রমিকের স্বার্থ তথা শ্রম আইন লংঘন করে আসছে। এ সময়ে শ্রমিকের ঐক্যমতের ভিত্তিতে একটি এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় নেতৃবৃন্দ আগামী শুক্রবার পুনরায় জুট স্পিনার্স শ্রমিকদের নিয়ে শিরোমনি শহীদ মিনার চত্বরে সাধারণ সাভার কর্মসূচি করার ঘোষণা করেন।