মোঃ মোস্তাফিজুর রহমান,কয়রা প্রতিনিধিঃ
গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে কয়রায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১ হাজারের মতো মানুষ অংশ গ্রহণ করে।
সোমবার ( ৭ এপ্রিল) সকাল ১০ টায় কয়রা সদরে অবস্থিত মসজিদ- ই আবু বক্কর (রাঃ) বক্কর চত্বর থেকে কয়রা জামায়েত
ইসলামীর আয়োজনে এই বিশাল মিছিলটি বের হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে কয়রা কপোতাক্ষ কলেজ প্রাঙ্গণে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামাতের আমির মাওলানা মিজানুর রহমান। নায়েবে আমির মাওলানার রফিকুল ইসলাম। কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম মাওলানা সুজাউদ্দিন, কইরা সদর ইউনিয়নের আমির মোহাম্মদ মিজানুর রহমান, বাগালি ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ, উত্তর বেদকাশী ইউনিয়নের আমির মাওলানা মতিউর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সামিউল ইসলাম, কয়রা বাজার ব্যবসায় সমিতি সভাপতির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ