সাইফুল ইসলাম, রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ীতে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজার মৃত্যু হয়েছে।
১ পহেলা এপ্রিল দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবক হলো কাওসার আহমেদ রকি (২৭)।সে গোদাগাড়ী আচুয়া ভাটা গ্রামের মজিবর রহমানএর ছেলে। এঘটনার পর থেকে লাপাত্তা তার চাচা রবিউল ইসলাম (৩০)।
রাজশাহী গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাওসার আহমেদ ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদে করতে বাড়ি এসেছিলেন। দুপুরে পারিবারিক কলহের জেরে চাচা রবিউল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল।
এক পর্যায়ে নিহতের চাচা রবিউল ইসলাম হাঁসুয়া দিয়ে কাওসার আহমেদকে কুপিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহীর গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
রামেক হাসপাতালে নেওয়ার পথে কাওসারের মৃত্যু হয়। এসময় পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে আসেন। ঘটনার পর থেকে নিহতের চাচা রবিউল ইসলাম পলাতক রয়েছে। তাকে আটকের জোর চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।