রিপোর্ট,শেখ মোস্তফা কামাল:
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সাগরদাঁড়ী প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৩ মার্চ) রবিবার সন্ধ্যায় মধুপল্লী চত্বরে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শ্রমিক, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
সাগরদাঁড়ী প্রেসক্লাবের সভাপতি ইনামুল হাসান নাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় অতিথিরা বলেন, পবিত্র রমজান মাসে ইফতার ভ্রাতৃত্ব বন্ধনে গুরুত্ব রাখে। সাগরদাঁড়ী প্রেসক্লাবের ইফতার আয়োজনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যে সংযোগ তৈীর হয়েছে, তা দৃষ্টান্তমূলক। ক্লাবের প্রত্যেক সদস্য এ অঞ্চলের মানুষের জন্য এবং দেশের উন্নয়র্নে তাদের কলম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অথিতিরা
এ সময় অতিথিবৃন্দ বলেন, সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে আমরা যেন প্রকৃত তথ্যটা পাই। কোন কোন ক্ষেত্রে দুই-একজনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে। মানুষ এই গুজবকে সত্য মনে করে ফেলার কারণে অনেকেই মব জাস্টিসের শিকার হতে হয়। তাই প্রকৃত সাংবাদিকরা আমাদের সহযোগিতা করতে হবে। যাতে আগামীতে শক্ত অবস্থান নিয়ে একটি সন্ত্রাসমুক্ত, দখলদারমুক্ত দেশ গড়ে তুলতে পারি।
কলম সৈনিকরা সব সময় দেশ ও জাতির কল্যাণে কলম নিয়ে স্বোচ্ছার ছিলেন এবং থাকবেন। পরিবর্তিত পরিস্থিতি দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন আশাবাদ ব্যক্ত করে অতিথিরা আরও বলেন, বিগত সরকারের আমলে কী হয়েছে, মানুষ সেটা ভুলে যেতে চায়। নতুন বাংলাদেশ গড়তে সকলকে নব-উদ্যমে কাজ করে যেতে হবে।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, জামায়াতের সেক্রেটারি মাওঃ হাফিজুর রহমান, জামায়েতের ৮নং ওয়াড সভাপতি সোহরাব হোসেন, সেক্রেটারি ওজিয়ার রহমান, ডঃ হাফিজুর রহমান,মীর আবদুল খাবীর,আঃ কুদ্দুস, আব্দুল্লাহ আবু রাসেল,১১নং হাসানপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাঃ হাফিজুর রহমান, সেক্রেটারি মাওঃ ইলিয়াছুর রহমান,মুক্তাঙ্গন গুণগ্রন্থগারের প্রতিষ্ঠাতা মোঃ বিল্লাল হোসেনপ্রমুখ।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ কামরুজ্জামান,সাগরদাঁড়ী মধুপল্লীর কাষ্টডিয়ান মোঃ হাসানুরজ্জামান, সাগরদাঁড়ী পল্লী বিদ্যুত সাব জোনাল অফিসের এজিএম নাবিউল ইসলাম,মর্ডান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কেশরপুরের স্বত্বাধিকারী মোঃ রবিউল ইসলাম,
ডা. আঃ সালাম,ড. কামরুজ্জামান, শামীম ইকবালসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শ্রমিক, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এসময় উপস্থিত ছিলেন সাগরদাঁড়ী প্রেসক্লাবের উপদেষ্টা শামীম আখতার,এম এ রহমান, মুফ্তি তাহেরুজ্জামান তাছু,সহ-সভাপতি আকতার হোসেন,যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ রায়হান,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মুর্শিদি,ক্রীড়া সম্পাদক আবুল কাশেম সোহাগ,প্রচার সম্পাদক একরামুল কবির,দপ্তর সম্পাদক মিলন হোসেন,কার্যনির্বাহী সদস্য মাহবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইফতার মাহফিল ধর্মীয় গন্ডিতে সীমাবদ্ধ নেই, হয়ে উঠেছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য মেলাবন্ধনে। যা দেশের স্বার্থে খুবই প্রয়োজন। ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী প্রেসক্লাব এমনই এক আনন্দঘন ইফতারের আয়োজন করেছে।
বক্তারা আরও বলেন, সাগরদাঁড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্মারক। সাগরদাঁড়ী কেশবপুর উন্নয়ন ও অগ্রগতিতে সাগরদাঁড়ী প্রেসক্লাব সদস্যদের বস্তুনিষ্ট সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাগরদাঁড়ী প্রেসক্লাবের প্রতি সকলের সর্বাত্মক সহযোগিতা থাকবে। ইফতার মাহফিলে সম্মানিত অতিথিরা সাগরদাঁড়ী প্রেসক্লাবের সঙ্গে তাদের চমৎকার সম্পর্কের বিষয়টি তুলে ধরে ক্লাব-কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠান শেষে ইফতারের আগমুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী শেখপুরা জামে মসজিদের ইমাম হাফীজ মাওলানা রবিউল ইসলাম রবি।