রিপোর্ট, শেখ মোস্তফা কামালঃ
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ঐতিহ্যবাহী মদীনাতুল উলুম সাগরদাঁড়ী হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানা'র সম্মানিত প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাজারও আলেম ও হাফেজের উস্তাদ,ধর্মীও শিক্ষা প্রচার ও প্রসারের কারিগর আলহাজ্ব মাঃ মোশারফ হুসাইন এর
নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
তিনি গত ১৩ই রমজান রাতে নামাজরত অবস্থায় স্ট্রোক করেন,পরবর্তীতে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসারত ছিলেন,পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
যোহরের নামাজ শেষে উক্ত মাদ্রাসা এতিমখানার মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে তার জানাযা নামাজ সম্পন্ন হয়।জানাযার নামাজ পড়ান মহরুম আলহাজ্ব মোশারফ হুসাইনের বড়ছেলে মাওঃ খালিদ সাইফুল্লাহ।
এসময় দূরদূরান্ত থেকে ছুটে আসেন তার অসংখ্য ছাত্র অভিভাবক ভক্তসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ,এছাড়াও যশোর সাতক্ষীরা খুলনাসহ দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ জানাযায় অংশ নেন।বিকেলে হুজুরকে মাদরাসা ও এতিমখানা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
এদিকে হুজুরের মৃত্যুতে শোক জানিয়েছেন কেশবপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুক্তার আলী,২নং সাগরদাঁডী ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ আকরাম খান।শেষবারের মত দেখতে গিয়ে উপস্থিতিরা বলেন, মোশারফ হুজুর সবাইকে ভালোবাসতেন।
তিনি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও পথপ্রদর্শক। তার চলে যাওয়া মাদ্ররাসা এতিমখানা তথা সকলের জন্য কষ্টদায়ক।
গতকাল বৃহস্পতিবার ২০শে মার্চ দিবাগত রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর, তিনি স্ত্রী ৪পুত্র ১কণ্যা সহ হাজারও ছাত্র ও অসংখ্য গুনগাহী রেখে যান।