মোঃ মোস্তাফিজুর রহমান,কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে সরকার নির্ধারিত নায্য মূল্যে সার পাওয়া কৃষকদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ কৃষক কৃষাণীগণ।
জানা গেছে, আমাদী ইউনিয়নের বিসিআইসি সার ডিলার ও ইউনিয়নের সকল খুচরা সার বিক্রেতাগণ সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে সার বিক্রি করছেন। এবং উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত বাজার মনিটরিং করছেন।
আমাদী ইউনিয়নের কুমারখালী বিলের কৃষক মোঃ ফজলু গাজী বলেন, আমি এ বছর চার বিঘা জমিতে বোরো ধান লাগাইছি। জমিতে কৃষি কাজের জন্য আমাদের ইউনিয়নের সুপ্তি কৃষি ভান্ডার থেকে সকল প্রকার সার কিনেছি। দোকানদার সরকারি দাম নিছে আমার কাছ থেকে। ভান্ডারপোল বিলের কৃষক মোঃ লুৎফর সানা বলেন , আমি এ বছর তিন বিঘা জমিতে বোরো ধান লাগায়ছি তিনি আরো বলেন, আমি ধান চাষের জন্য সকল সার ভান্ডারপোল বাজারের সিয়াম ট্রেডার্স থেকে কিনেছি। দোকানদার নায্য দাম নিয়েছে। হরিকাটি বিলের কৃষক পীযুষ, সুশান্ত ও একই কথা বলেন।
আমাদী ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মোঃ আব্দুল আহাদ খোকন বলেন, আমাদের ডিলার পয়েন্ট থেকে সকল সার খুচরা সার বিক্রেতাগের কাছেই এবং খুচরা সার ক্রেতাণনের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।