শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ রবিবার বিকালে বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাজিতখিলা ইউনিয়ন জামায়াতের আয়োজনে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতখিলা ইউনিয়ন শাখার আমির মাওলানা হাডিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফজলুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারী আব্দুস সুবাহান, নায়েবে আমির সহ জামায়াতের নেতৃবৃন্দ।