শেখ জায়েদ, মাদারীপুর জেলা প্রতিনিধি
দেখতে আঙুর বা জামের মতো হলেও ফলটির নাম মালবেরি বা তুত এর কচি পাতা রেশম পোকার যেরকম প্রিয় খাবার তেমনি ফলমূলও মানুষের কাছে প্রিয় ।
গাছ ভর্তি ঝুলে থাকা থোকায় থোকায় সবুজ লাল সাদা গোলাপি ও কালো রংয়ের ছোট এই ফলগুলো যেমন পুষ্টিগুণ সমৃদ্ধ তেমনি স্বাদেও দারুন । তুত ফল বা মালবেরি এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে শিবচর উপজেলার পাচ্চরের একটি মিশ্র ফল বাগানে । টক মিষ্টি সাধের এই ফল চাষ করছেন তরুণ উদ্যোক্তা আলী আহমেদ মৃধা ।
দুই বছর আগে পরীক্ষামূলকভাবে থাইল্যান্ড , পাকিস্তান , তুরস্ক , অস্ট্রেলিয়া , ইটালি সহ কয়েকটি দেশ থেকে সংগ্রহ করে মালবেরি জনপ্রিয় আটটি জাত এরপরে বাগানে লাগান দশটি মালবেরি গাছের চারা ।
বিভিন্ন জাতের মালবেরী বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা কেজি দরে এই মৌসুমে প্রতিটি গাছ হতে ৮ থেকে ১০ কেজি পর্যন্ত ফল উৎপাদনের সম্ভাবনা দেখছেন উদ্যোক্তা আলী আহমদ মৃধা তার এরকম সাফল্যে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মাঝে ।
এভাবে দেশের বিভিন্ন স্থানে উচ্চ পুষ্টি সমৃদ্ধ মালবেরি ফলের চাষ করা গেলে স্থানীয় পুষ্টির পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশাবাদী সংশ্লিষ্টরা