সাইফুল ইসলাম, রাজশাহী :
আমি ব্যাংকের সাথে সংশ্লিষ্ট আপনাকে যে টাকাগুলো দেওয়া হয়েছে, সেগুলো জাল। আমাকে দেন, আমি পাল্টে দিচ্ছি’—এমন কথার আশ্বাস দিয়ে ১ নারী গ্রাহকের কাছ থেকে ৬৮ হাজার টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে ৩ প্রতারকের বিরুদ্ধে।
৩ ই মার্চ সকালে রাজশাহীর বাগমারা উপজেলায় সোনালী ব্যাংকের ভবানীগঞ্জ শাখায় ভেতর এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই নারী হল খাদিজা বেগম (৪৫)। তিনি একই উপজেলার চানপাড়া গ্রামের গৃহবধূ।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩ ই মার্চ সকালে ব্যাংকের ওই শাখায় টাকা উত্তোলনের জন্য যান খাদিজা। ব্যাংকে নিজের গচ্ছিত টাকা থেকে ৬৮ হাজার টাকা ১ টি চেকের মাধ্যমে তুলতে চান তিনি। এ জন্য চেকটি নারী গ্রাহকদের বুথে জমা দেন। এ সময় তাঁর পেছনে অপরিচিত ৩ ব্যক্তি ছিলেন। ব্যাংক থেকে টাকা বুঝে পাওয়ার পর ওই ৩ ব্যক্তি শুকৌশলে তাঁর নিকটে আসেন।
এদের মধ্যে ১জুন নিজেকে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট হিসেবে পরিচয় দিয়ে জানান, ভুলক্রমে তাঁকে জাল টাকা দেওয়া হয়েছে। সেগুলো পাল্টে আসল নোট দেওয়ার কথা বলে টাকাগুলো ওই নারীর কাছ থেকে হাতিয়ে নেন তাঁরা। পাশের কাউন্টারে যাওয়ার আশ্বাসে প্রতারকেরা শুকৌশলে ব্যাংকের ভেতর থেকে পালিয়ে যান।
পরে ব্যাংক কর্তৃপক্ষ কে বিষয়টি জানানো হয় ওই ভুক্তভোগী নারীর পক্ষ থেকে। এসময় ব্যাংকের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ৩ ব্যক্তিকে শনাক্ত ও টাকা উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবে তাঁদের শনাক্ত করতে না পেরে আজ বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
খাদিজা বেগম জানান, প্রতারক নিজেকে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট লোক পরিচয় দেওয়াতে বিশ্বাস হয়েছে। । তিনি টাকা উদ্ধারসহ প্রতারকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, ‘সিসি ফুটেজ দেখে মনে হয়েছে, প্রতারকেরা আগে থেকেই ওই নারীকে অনুসরণ করেছে। সুযোগ বুঝে টাকা নিয়ে সটকে পড়েছে। । গ্রাহককে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, ব্যাংক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করবে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে , প্রতারকদের গ্রেফতারের চেষ্টা চলছে।