শেখ ইয়াসির আরাফাত,সাতক্ষীরা প্রতিনিধিঃ
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে গ্রাম পরাযায়ে অস্ত্র বিহীন মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার
সকাল ১০ টায় খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর একটা পর্যন্ত বিরতিহীন প্রশিক্ষণ অনুষ্ঠানে ৩২ জন মহিলা এবং ৩২ জন পুরুষ অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ প্রদান করেন,
সাতক্ষীরা জেলা কমান্ডার অফিসার আশরাফুল জামান
আশাশুনি উপজেলা আনসার অফিসার আরিফা খাতুন
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক সুজন মিত্র, প্রশিক্ষিকা খাদিজা খাতুন। অনুষ্ঠানে ইউনিয়ন দলনেতা রজব আলী, ইউনিয়ন দলনেত্রী হাস্নাহেনা, দলনেতা স্বরূপ গাজী, আশাশুনি প্রেস ক্লাবের সদস্য শেখ ইয়াসির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।