মোঃ আহসান হাবীব সুমন নিজস্ব প্রতিবেদক:
জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত জামালপুর জেলা স্কুল মাঠে ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগ ২০২৫-এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাছিনা বেগম, জেলা প্রশাসক, জামালপুর; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর; জনাব আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশন; জনাব আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব, জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর; জনাব মোঃ রবিউল ইসলাম, শাখা প্রধান, ইউসিবি ব্যাংক, জামালপুর শাখা; জনাব মীর ইসহাক হাসান ইখলাস, আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামালপুর জেলা শাখা এবং অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, সভাপতি, জেলা ফুটবল এসোসিয়েশন, জামালপুর।