মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা, প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে (২১ শে ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত চিনাটোলা বাজার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর পেছনে আলোচনা ও মহিলাদের কর্মী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মোছাঃ গুলবদন আরা,থানা সেক্রেটারী মহিলা বিভাগ, বিশেষ অতিথি মোছাঃ তহমিনা নার্গিস,থানা কর্ম পরিষদ, বিশেষ অতিথি মোছাঃ রোজিনা খাতুন থানা কর্ম পরিষদ মহিলা বিভাগ আরও প্রমূখ।
উক্ত মহিলা কর্মী সমাবেশে পরিচালনা করেন, ডাক্তার মোঃ মনিরুজ্জামান মনি সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন মনিরামপুর।