মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী প্রতিনিধি :
"মানব সেবায় শপথ নিন, স্বেচ্ছায় রক্ত দিন"এই প্রতিপাদ্যকে সামনে রেখে রক্তদান সংগঠন ঝিনাইগাতীর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
অত্র সংগঠনের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইগাতী উপজেলার ছাত্র প্রতিনিধি শাহীন আলম এর সভাপতিত্বে এবং অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাদ্দাম হোসেন শান্ত'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
প্রিয় অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।
বিশেষ অতিথি ছিলেন, থানার উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান।
অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার কর পরিদর্শক মো. আমিনুল ইসলাম আকাশ এর অর্থায়নে ও সার্বিক সহযোগীতায় উক্ত অনুষ্ঠানের গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষ রোপণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গকে সন্মামনা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, উক্ত সংগঠনটি প্রতিষ্টার পর থেকেই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।